সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫
০৪:০৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৫
০৪:০৭ পূর্বাহ্ন
সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর একটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ নেতা আব্দুল ওয়াদুদ, জেলা নেতা মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক মনজুর আহমদ প্রমূখ।
এএফ/০২