নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫
১১:২২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৫
১২:৪২ অপরাহ্ন
ছবি- তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশের মাটি ষ্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর মাতৃভূমির আকাশসীমায় এসে নিজের অনুভূতি প্রকাশ করে লেখলেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুুক পেজে এমন অনুভূতি লিখে জানান তারেক রহমান।
আর তাঁকে বহনকারী বিমান যখন সিলেটের মাটি ষ্পর্শ করে সেই ষ্পর্শের অনুভূতিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’
দেশের মাটি ষ্পর্শ করার আকুতিও ফুটে উঠে ভোর ৫টা ১৫ মিনিটে তারেক রহমানের প্রথম পোস্টে তিনি মাত্র একটি শব্দে- ‘ফেরা’।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও জাইমা রহমান।
এদিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে করে ১৯২ জন যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসলেও ৮৫ জন যাত্রীকে সিলেটে নামিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ১০৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যাবে বলে অ্যাভিয়েশন সূত্র নিশ্চিত করেছে।
এএফ/০৩