সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫
১২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৫, ২০২৫
১২:৩৫ পূর্বাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মইনুল বাকর। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদি হাসানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করে মইনুল বাকর বলেন, ‘জনগণের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। একটা অবাধ, গ্রহনযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দেশে সবচেয়ে বেশি প্রয়োজন আর সেলক্ষেই নির্বাচন কমিশন ধাবিত হচ্ছে।‘ এটি খুবই ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।তবে, সকল প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, সিলেট–৩ আসনের ভোটারদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
এদিকে মইনুল বাকরের মনোনয়ন ফরম সংগ্রহ খবর ছড়িয়ে পড়লে খুশির আমেজ ছড়িয়ে পড়ে প্রার্থীর নিজ এলাকার ভক্ত সমর্থকদের মধ্যে।
এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী লড়াইয়ে তার সফলতা কামনা করেন।
এদিকে, দিন যত গড়াচ্ছে ততই বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসনে ফ্যাক্টর হয়ে দাড়াচ্ছেন এই প্রার্থী এমনটাই দাবি করছেন মইনুল বাকরের ভক্ত সমর্থকরা।
এএফ/০২