বারাকা গ্রুপের চারটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২৪, ২০২৫
০১:৪৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৫
০২:২১ অপরাহ্ন



বারাকা গ্রুপের চারটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


বারাকা গ্রুপের চারটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েচে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বারাকা সিকিউরিটিজ লিমিটেড, বারাকা ফ্যামনস লিমিটেড, কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেট নগরের মিরবক্সটুলায় হোটেল রয়েল মার্ক-এর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

বারাকা গ্রুপের চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী।

সভায় বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী চারটি প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, আর্থিক পারফরমেন্স, বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা ও প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রতিষ্ঠানগুলোর টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় শেয়ার হোল্ডারগণ বিভিন্ন মতামত তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। 

চারটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভার সব এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহিত হয়। 

বারাকা গ্রুপ ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের আস্থা বজায় রেখে দায়িত্বশীল ও টেকসই ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। 



এএফ/০৩