নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫
০৯:১৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৩, ২০২৫
০৯:১৭ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৫ম মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তারা কৃতিত্বের পরিচয় দিয়েছেন।
মেধাবৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণির পরীক্ষায় ১৭ জন, চতুর্থ শ্রেণির পরীক্ষায় ১৬ জন এবং পঞ্চম শ্রেণির পরীক্ষায় ১৫ জন কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী তৃতীয় শ্রেণিতে প্রথম হয়েছেন হাছনা নাজিম মডেল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইবতেদা আলী। দ্বিতীয় হয়েছেন লিপ একাডেমির শিক্ষার্থী ফারিহা জান্নাত শুভা, তৃতীয় হয়েছৈন কয়েছ আহমদ একাডেমির তাওহিদুর রহমান। এছাড়া চতুর্থ থেকে সপ্তদশ হয়েছেন যথাক্রমে- শাম্মি চাইলন্ড একাডেমির উমামা আজমল, রিবাজ আহমদ, মানহা জান্নাত, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের হুমায়রা করিম, রাইসা জান্নাত যারা, হাছনা নাজিম মডেল স্কুলের ফারহান সাদিক, মো. আদিল, শাম্মি চাইলন্ড একাডেমির সুরাইয়া জামান সূলা, মর্নিং স্টার একাডেমির তাছনিয়া আক্তার ফাইজা, সোনাপুর মডেল একাডেমির জিসানুর রহমান, হাছনা নাজিম মডেল স্কুলের ফাতিমা খান, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেনের মারিয়া সিদ্দিকা, শাম্মি চাইলন্ড একাডেমির মাহদি জামান ও চাইল কেয়ার কিন্ডার গার্টেনের ফাহিম আহমদ ছামি।
চতুর্থ শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের আয়শা সিদ্দিকা আদিবা, দ্বিতীয় হয়েছেন হাছনা নাজিম মডেল স্কুলের ইসতিয়াক খান নাফিজ ও তৃতীয় হয়েছেন চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের ফাতিমাতুজ জুহরা। এছাড়া চতুর্থ থেকে ষষ্ঠদশ স্থান অধিকার করেছেন যথাক্রম শাম্মি চাইলন্ড একাডেমির নুসরাত জাহান ইমা, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের সামিয়া রহমান মীম, হাছনা নাজিম মডেল স্কুলের তাহসান আহমেদ ও ফারহিন বিনতে ফরিদ সুহা, দি মেমোরিয়াল ইসলামী একাডেমির ইসরাত জাহান চৌধুরী ঐশী, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনেরফাহমিদা আক্তার আনিশা, মর্নিং স্টার একাডেমির তাওসিফুর রহমান মাহের, হাতিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনিতা রহমান মনিরা, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের তাইফা জান্নাত নোহা, হাছনা নাজিম মডেল স্কুলের ছাদিয়া জান্নাত সাফা, আল হেরা জামেয়া একাডেমির সুনিয়া জান্নাত নিহা, হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়াম আক্তার ইসরাত এবং পালান্ডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুমা বেগম।
পঞ্চম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের ফারিহা বেগম প্রথম হন। একই স্কুলের ইউসুফ সারওয়ার দ্বিতীয় এবং মর্নিং স্টার একাডেমি জাকিয়া নাজিম ফিহা, হাজেরা প্রি ক্যাডেট ইসলামী একাডেমি হুমায়নুল ইসলাম আরিয়ান, সিলেট ক্যানটনমেন্ট পাবলিক স্কুলের আবিদা সুলতানা, মর্নিং স্টার একাডেমির তাসলিমা সুফফা জ্যামি ও তাছমিম জান্নাত তুহা, হাতিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইজমা বেগম, চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের নওরিন ইসলাম মাহিয়া ও সুনিয়া বেগম, হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. ফাবিহা জান্নাত, মর্নিং স্টার একাডেমির এহসান আহমদ, শাম্মী চাইল্ড একাডেমির আবু আমের তাহসান, সানলাইট একাডেমির জাহিদ আহমদ ও হাজী জহির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদ আহমদ।
এর আগে গত ৮ নভেম্বর গোলাপগঞ্জের আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাঘা ইউনিয়ন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকৈ প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এএফ/০২