সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫
০৬:১৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২৫
০৬:২৮ অপরাহ্ন
সিলেট নগরে নিজ বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। জেরিনের বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য। জেরিন নগরের অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের কাজ করছেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে কান্না করছেন নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনরা। কান্নারত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি বলেন, পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে। এএফ/০২