`উনিশ শতকের জাগরণ ও রামমোহন রায়' শীর্ষক আলোচনা সভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৮, ২০২৫
০৮:৩৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৫
০৮:৩৮ অপরাহ্ন



`উনিশ শতকের জাগরণ ও রামমোহন রায়' শীর্ষক আলোচনা সভা শুক্রবার


সমাজ সংস্কারক রামমোহন রায়ের স্মরণে  সিলেটে ‘উনিশ শথকের জাগরণ ও রামমোহন রায়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল চারটায় নগরের বন্দরবাজারস্থ ব্রাহ্মমন্দিরে এই আলোচনা সভার আয়োজন করেছে শ্রীহট্ট ব্রাহ্মসমাজ। 

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও প্রাবন্ধিকে, গবেষক চৌধুরী মুফাদ আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রবীণ রাজনীতিক ও আইনজীবী  বেদানন্দ ভট্টাচার্য। 

সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শ্রীহট্ট ব্রাহ্মসমাজের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয়কৃষ্ণ বিশ্বাস। 


এএফ/০২