সিলেট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ২১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৮, ২০২৫
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৫
১২:৩৫ পূর্বাহ্ন



সিলেট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ২১ প্রার্থী


সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন জমা পড়েছে ২১টি। মনোনয়ন বাছাই শেষে সবকটি মনোনয়ন ফরমকে বৈধ ঘোষণা করা হয়। 

নির্বাচন কমিশনের প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, কমিশনের সদস্য ব্লাস্টের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও আইজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সন্তু দাস এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন। বাছাইকৃত প্রার্থী তালিকা সন্ধ্যা ৭টায় নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। 

নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পাঠাগার সম্পাদক পদে মো. মুহিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

নির্বাচনে সভঅপতি পদে মুকতাবিস-উন-নূর ও ইকরামুল কবির। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ইয়াহ্ইয়া ফজল।

সিনিয়র সহসভাপতি পদে এম এ হান্নান ও কবির আহমদ সুহেল। সহ সভাপতি পদে কামাল উদ্দিন আহমদ, মো. ফয়সল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ।

সহ সাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ ও সাকিব আহমদ মিঠু। কোষাধ্যক্ষ ফয়সল আমিন ও গুলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে শেখ আশরাফুল আলম নাসির ও শফিক আহমদ শফি।

এছাড়া নির্বাহী সদস্য পদে সদস্য পদে মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

এ সময় প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত ১৫ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়পত্র সংগ্রহের মধ্য দিয়ে সিলেট প্রেসক্লাবের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 



এএফ/০১