সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫
০৩:৫৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২৫
০৪:০১ অপরাহ্ন
সিলেটসহ সারাদেশে বিশেষ অভিযানে পুলিশ : গ্রেফতার দেড় হাজার
সিলেটসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ও মামলার আসামিসহ মোট ১ হাজার ৫০৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ৯৬৯ জন পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামি। বাকি ৫৩৭ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযান চলাকালে পুলিশের দাবি অনুযায়ী দুটি ওয়ান শ্যুটার গান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি মরিচাপড়া তাজা কার্তুজ, চারটি গুলির খোসা, চারটি কার্তুজ, দুটি হাতবোমা এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
জিসি / ০৪