হোয়াইট স্টোন রোটারি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক


ডিসেম্বর ১৩, ২০২৫
১১:৪৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২৫
১২:১৭ অপরাহ্ন



হোয়াইট স্টোন রোটারি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠান


সিলেট হোয়াইট স্টোন রোটারি ক্লাবের উদ্যোগে এক গ্র্যান্ড রিসিপিশান প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) ক্লাবের অ্যাডভাইজ ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরী বাংলাদেশে রেডক্রিসেন্ট সিলেটের সেক্রেটারি পদে নির্বাচিত হওয়ায় এর আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান এ এস আব্দুল্লাহ পাবলুর সভাপতিত্বে ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান তাজ উদ্দীন এ লস্কর তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন,পাস্ট ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান শহীদ আহমেদ  চৌধুরী। 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ রোটারি ডিস্ট্রিক্ট অফিসিয়ালস ও রিপসা টিমের সদস্য কো-অর্ডিনেটর রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান।

অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, রোটারিয়ান পিপি আব্দুল বাছিত (মেট্টোপলিটন), রোটারিয়ান পিপি মনজুর আল বাসেত (জালালাবাদ), রোটারিয়ান পিপি এনামুল কুদ্দুস চৌধুরী (শান শাইন)।

ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন, রোটারিয়ান মিজানুর রহমান মজুমদার, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান আজাজ উদ্দীন (ট্রাইবুনাল ক্রাইম), রোটারিয়ান তোফায়েল আহমদ প্রমুখ।

সংবর্ধিত  অতিথি সিলেট ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির নব্য নির্বাচিত সেক্রেটারি ও রোটারি ডিস্টিক অফিসিয়াল এর সদস্য হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরী।


এএফ/০৩