শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন: স্কপ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১০, ২০২৫
১১:৩৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৫
০৩:২২ পূর্বাহ্ন



শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন: স্কপ


শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর সিলেট বিভাগীয় কনভেনশনে বক্তারা বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর ইজারা প্রচেষ্টা বন্ধ এবং পানগাঁও ও লালদিয়া ইজারা চুক্তি বাতিল না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’ বক্তারা পাথর কোয়ারি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার এবং বিকল্প ব্যবস্থা না ব্যাটারিচালিত যানবাহন হয়রানি বন্ধের আহ্বান জানান।

শ্রম জগতের রুপান্তর-রূপরেখা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও স্কপের নয় দফা বাস্তবায়নে করণীয় নির্ধারণে শ্রমিক স্কপের সিলেট বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত বক্তারা এসব কথা বলেন।

আজ বুধবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরের দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।

স্কপ সিলেট জেলা আহ্বায়ক, জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা আহ্বায়ক মো. সোরমান আলীর সভাপতিত্বে ও স্কপ জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু জাফর এর সঞ্চালনায় কনভেনশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শ্রম বিশেষজ্ঞ ও শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি  মেজবাহ উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কে ন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন,জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর মাহমুদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.এ.এম ফয়েজ,জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু,জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু,।


কনভেনশনে প্রারম্ভিক বক্তব্য রাখেন স্কপ এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল।

এছাড়াও  স্কপ বিভাগীয় ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সিলেট জেলা উপদেষ্টা এডভোকেট জাকির আহমদ, জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা সদস্য সচিব নুর ইসলাম, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তপাদার তনু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সাধারণ প্রণব জ্যোতি পাল, জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র সিলেট জেলা সংগঠক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, শ্রমিক দল মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সেলিম আহমদ,শ্রমিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা আহ্বায়ক এডভোকেট আবুল হাসান, শ্রমিক দল সুনামগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক ছুফি আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা আহ্বায়ক শফিকুল ইসলাম,ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জুমেল ইসলাম, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের  

কাজল রায়, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, জাতীয়তাবাদী শ্রমিক দলের ইউনুছ মিয়া, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রেহনুজ্জামান চৌধুরী, নির্মাণ শ্রমিক নেতা লিটন আহমদ চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা শাহ আব্দুল মুকিত,চা শ্রমিক কেন্দ্রের মনীষা ওয়াহিদ, রিকশা -ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক মনজুর আহমদ,পাথর কোয়ারি শ্রমিক নেতা রমজান মোল্লা, বাদশা, ওসমান, সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দল সভাপতি নুর ইসলাম বাচ্চু,ডাক কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক আবু তাহের প্রমুখ।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও স্কপ এর ৯দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


এএফ/০৫