কপ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন লেখক প্রকাশক রাজীব চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৫, ২০২৫
০৫:১২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২৫
০৫:১৪ অপরাহ্ন



কপ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন লেখক প্রকাশক রাজীব চৌধুরী


বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩০) যোগ দিতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রকাশক ও লেখক রাজীব চৌধুরী। 

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের ফ্লাইটে তিনি ব্রাজিলের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

আগামী ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ব্রাজিল এর৷ বেলেম শহরে বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজীব চৌধুরী বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভেলিয়নসহ গ্রীন ও ব্লু জোনের বিশ্বের বিভিন্ন দেশের প্যাভেলিশনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারের পদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন ও প্রতিনিধিত্বশীল ব‍্যক্তিরা সম্মেলনে অংশ নেবেন। আগামী ২২ নভেম্বর সম্মেলন শেষ হলে প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ফিরবেন রাজিব।

চৈতন‍্য প্রকাশনের সত্ত্বাধিকারী রাজীব চৌধুরী এর আগে গত বছর আজারবাইজানের  বাকুতে কপ ২৯ এও অংশ নিয়েছিলেন।


এএফ/০২