জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি


ডিসেম্বর ১৪, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন



জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদের স্মরণে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১১ টায় পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়াম্যান বশির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়াম্যান ইয়াহিয়া,  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম.এম.রুহেল, নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালা উদ্দিন, কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল সহ সরকারি দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ৭১ এর বিভিন্ন ইতিহাস স্মরণ করেন এবং স্বাধীনতার শক্তিকে  লালন করে ডিজিটাল বাংলাদেশ গঠনের আহব্বান জানান।

আর কে/বি এন-০৪