সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২১
০৬:২১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০৬:২১ অপরাহ্ন



সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ  মঙ্গলবার (১৪ ডিসেম্বর ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

সকাল ১০টায় কালোব্যাজ ধারণ করে চৌহাট্টাস্থ অস্থায়ী কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেলসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এএফ/০৩