কানাইঘাট প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
০২:২০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০২:২০ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নবগঠিত কানাইঘাট পৌর আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পৌর কমিটির নেতৃবৃন্দ। সভাপতি কেএইচএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কমিটির সদস্য জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, বিজয়ের এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের এ কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। পৌর আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের কার্যক্রম আরও শক্তিশালীসহ বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারনের কাছে তোলে ধরতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কাজ করে যাবেন।
এমআর/আরসি-২০