সিলেটে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক বন্ধে অভিযান

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০১:৩১ পূর্বাহ্ন



সিলেটে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক বন্ধে অভিযান

উচ্চ আদালতের নির্দেশনায় সিলেট সিটি করপোরেশন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটম বন্ধে অভিযান শুরু হয়েছে। আজ রবিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় অভিযানে নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় জনসচেতনতার লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, টমটমের চালকসহ যাত্রী সাধারণের সাথেও কথা বলেন তিনি। অভিযানে ১২ টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়।

অভিযানকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘উচ্চ আদালতের নিদের্শনার পরিপ্রেক্ষিতে যান্ত্রিক যানবাহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকরণ, নগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং যানযট নিরসনের লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে।’

সিসিক মেয়র বলেন, ‘ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইক, টমটম চলাচল বন্ধে সিলেট সিটি করপোরেশন আজ সোমবার থেকে নগরজুড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালাবে।’

সিলেটকে একটি আধুনিক ও স্মার্ট নগরে প্রতিষ্ঠায় এই অভিযানে সর্বস্থরের নগরবাসির সহয়োগিতা কামনা করেছেন সিসিক মেয়র।

অভিযানকালে সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরসি-১৩