বিশ্বনাথে রাস্তার পাশ থেকে নবজাতক শিশুকন্যা উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি


এপ্রিল ১৩, ২০২৬
০১:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২৬
০১:৪৫ পূর্বাহ্ন



বিশ্বনাথে রাস্তার পাশ থেকে নবজাতক শিশুকন্যা উদ্ধার


সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিছের মুখ নামক স্থান থেকে নবজাতককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে থানা পুলিশ শিশুকন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রিকসাচালক লামাকাজি এলাকা থেকে গাড়ি নিয়ে আসার পথে রামপাশার ধুলিপাড়া নামক স্থান থেকে কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি রাস্তার পাশে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে তিনি অবহিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। রাতে খোলা পরিবেশে পড়ে থাকায় তার শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। উদ্ধারের পর দ্রুত শিশুটিউেপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকে তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রিকসা চালক মুক্তার মিয়া বলেন, আমি রিকসা নিয়ে লামাকাজি থেকে রামপাশা আসার পথে হঠাৎ ধলিপাড়া পিছের মুখ নামক স্থান এসে আমার গাড়ি বন্ধ হয়ে যায়। এসময় রাস্তার পাশে একটি শিশুর শব্দ শুনতে পাই, একটু এগিয়ে গিয়ে দেখি শিশু পড়ে রয়েছে। পরে অন্যজনের কাছ থেকে থানা পুলিশের নাম্বার সংগ্রহ করে পুলিশকে ফোন দেই। এরপর পুলিশ এসে শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

নবজাতক শিশু কন্যা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সে বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে হাসপাতালে রেখে এসেছি।


এমএএস-০১/এএফ-০১