মৌলভীবাজারে খালে মিলল বিএনপি নেতার মরদেহ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৩, ২০২৬
০৩:০৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৩, ২০২৬
০৩:১১ অপরাহ্ন



মৌলভীবাজারে খালে মিলল বিএনপি নেতার মরদেহ

মৌলভীবাজারে খালে মিলল বিএনপি নেতার মরদেহ


মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর বিএনপি নেতা শাহিন মিয়ার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ৩ নম্বর কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গয়ঘর এলাকায় একটি খালের পানি থেকে তার মরদেহ উদ্ধারা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শাহিন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শাহিন মিয়ার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জিসি / ০৫