মণিপুরি ছাত্র সমিতির বিজয় দিবস উদযাপন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৭, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১
০৭:২৭ পূর্বাহ্ন



মণিপুরি ছাত্র সমিতির বিজয় দিবস উদযাপন

‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ জাগো উচ্ছ্বাসে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির (বামছাস) উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নগরের সুবিদবাজারে অবস্থিত বামছাস'র অস্থায়ী কার্যালয়ে বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোকে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।

বামছাস'র সভাপতি এইচ. মনিলাল সিংহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামছাস'র উপদেষ্টা বিশিষ্ট নাট্যজন এম. উত্তম সিংহ রতন ও বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক শ্রী এল. নন্দলাল সিংহ।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বামছাস'র সাধারণ সম্পাদক এস. কেশব সিংহ।

সাংগঠনিক সম্পাদক হিজম কিষান সিংহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে আরও বক্তব্য দেন যুগ্ম-সম্পাদক থোকচম বিকি সিংহ, অর্থ-সম্পাদক খোইস্নাম রজত সিংহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ময়েংবম মুকেশ প্রমুখ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এল. রচনা দেবী, দ্বিতীয় রেশব সিংহ ও তৃতীয় স্থান অধিকার করেন থোঙাম্ গিরিরাজ সিংহ। 

আলোচনা সভা শেষে সম্মানিত অতিথিদ্বয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অংশগ্রহনকারীদের হাতেও পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামছাস, সিলেট শাখার সাংস্কৃতিক সম্পাদক রনিক সিংহ, সদস্য অনুরাগ রাজকুমার ও বিনি দেবী।

এছাড়াও বামছাস নেতৃবৃন্দ সকালে প্রভাত ফেরীযোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। বিকেল সাড়ে ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রায় অর্ধশতেরও অধিক বামছাস সদস্য/সদস্যা, উপদেষ্টা ও শুভাকাঙ্খীর প্রতিনিধির দল জেলা প্রশাসন,সিলেটের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী'র শপথ বাক্য অনুষ্ঠানে যোগদান করেন।

পৃষ্টপোষকতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী অসেম সত্যজিত সিংহ।

আরসি-০৪