গোলাপগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৫, ২০২১
০৭:১৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১
০৮:৪১ অপরাহ্ন



গোলাপগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাশুরা গ্রামে  অগ্নিকান্ডে তরুননেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত বৃদ্ধা সাবেক নারী সদস্য, বর্তমান পদপ্রার্থী জমিরুন নেছার বাড়ীতে বসবাস করতেন। ঘটনার দিন রাতে কেরোসিনের বাতি থেকে অসাবধানতাবশত বিছানার কাপড়ে আগুন লেগে যায়।  বাড়ির অপর লোকজন নির্বাচনী প্রচারণায় বাহিরে থাকায় আগুনের ঘটনা তাৎক্ষণিক টের পাওয়া যায়নি। পাড়ার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আগুনে ঝলসে বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী হায়দার। 

এফ এম/বি এন-০১