জৈন্তাপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
১০:২৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
১০:৩১ অপরাহ্ন
বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার সাথে জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি শুভেচ্ছা বিনিময় করেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির পক্ষ হতে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমেদ এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সহ-সভাপতি মুশকত আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম হেলেন, অর্থ সম্পাদক মাসুক আহমদ, সদস্য ইলিয়াছ জাবেদ আফাং, বিলাল আহমদ প্রমুখ।
এ সময় তারা উপজেলা চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে জৈন্তাপুর ষ্টেশন বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। দ্রুত সময়ের মধ্যে স্টেশন বাজারের গণসৌচাগার চালু করার দাবী, রাতের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি, জৈন্তাপুর স্টেশন বাজার হতে উপজেলার হাসপাতাল গেইট পর্যন্ত জন সাধারণ চলাচলের যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তার সুষ্ট সমাধানের দাবী জানান। প্রশাসনের পক্ষ হতে বিষয়গুলো সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
আর কে/বি এন-০৯