‘দুর্নীতি দূর না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়’

ওসমানীনগর প্রতিনিধি


নভেম্বর ১০, ২০২১
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২১
০২:২০ পূর্বাহ্ন



‘দুর্নীতি দূর না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়’

সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান বলেছেন, আমাদের প্রবাসিরা কষ্টার্জিত  রেমিটেন্স দেশে প্রেরণ করেন। গার্মেন্টস কর্মীরা শরীরের ঘাম ঝরিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আর অন্যদিকে রাজনৈতিক চোর-ডাকাতরা দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে। এদের শাস্তি হওয়া দরকার। বিশেষ ট্রাইব্যুনাল করে প্রকাশ্য আদালতে এসব লুটেরা ও দুর্নীতিবাজদের বিচারের আনতে হবে। দুর্নীতি দূর না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ওসমানীনগরের চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি দিলোয়ার হোসেন দিলশাদের সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা নাজিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, তামিম হাসপাতালের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু, মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল হাই, রহমতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষক মওদুদ আহমদ, দাখিল পরীক্ষার্থী ফখরুল ইসলাম। 

অনুষ্ঠানে সংসদ সদস্য মোকাব্বির খান মাদরাসা মাঠের মাটি ভরাট, গার্লস ফেসিলিটিস কক্ষ নির্মাণ ও পুরাতন ভবন সংস্কারের প্রতিশ্রুতি দেন।

ইউডি/আরসি-১২