সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২১
১১:২৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২১
১১:২৭ অপরাহ্ন
বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা) এর সিলেট চ্যাপ্টার এর নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে বেলটার কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রুবিনা খান বলেছেন, প্রান্তিক শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গবেষণার মাধ্যমে ইংরেজি শিক্ষকদের সংগঠিত হতে হবে। তিনি বলেন, কভিড পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে ইংরেজি ভাষা শিক্ষা দানের চ্যালেঞ্জ মোকাবেলায় বেলটাকে আরো উদ্যমী ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্য পূরণে বেলটার সিলেট চ্যাপ্টার এর নতুন কমিটির নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভার্চ্যুয়াল প্লাটফর্ম জুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বেলটার সদ্য প্রাক্তন সভাপতি প্রফেসর হারুনুর রশিদ খান এবং কেন্দ্রীয় কমিটির চ্যাপ্টার সমন্বয়ক এন.কে দাস বিপুল। আলোচনা শেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব কে বেলটা সিলেট চ্যাপ্টার এর কোঅর্ডিনেটর মনোনীত করে সিলেট চ্যাপ্টার কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন এসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরী, জেনারেল সেক্রেটারি ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম, সিলেট এর শিক্ষক এবং হেক্সাস এডুকেশনের সিইও সুলতান আহমদ, জয়েন্ট সেক্রেটারি, দোয়ারাবাজার সোনাপুর মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ইমদাদুল হক মিলন, অর্গানাইজিং সেক্রেটারি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী সাইমুন আফরোজী, ট্রেজারার, দক্ষিণ সুরমা সরকারী কলেজের প্রভাষক সুমন রায়, পাবলিকেশন সেক্রেটারি, জালালাবাদ ক্যন্টনমেন্ট ইংলিশ স্কুলের সিনিয়র শিক্ষক আতিয়া আমাতুন নূর, কার্যনির্বাহী সদস্য ইংরেজি শিক্ষক প্রশিক্ষক এহতেশামুল করিম, পিএইচডি গবেষক এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সহকারী অধ্যাপক প্রধান মাহবুব ইবনে সিরাজ, লাওয়াই আলীম মাদ্রাসার অধ্যক্ষ রওনক আহমদ, মৌলভীবাজার আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর প্রভাষক বিধান চক্রবর্তী, সরকারী দ্বিগেন্দ্র বর্মন কলেজ,বিশ্বম্ভপুর, সুনামগঞ্জের প্রভাষক মোঃ মশিউর রহমান, গোয়াইনঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, নবীগঞ্জ সরকারী কলেজ এর প্রভাষক মোঃ মাসুদ মিয়া এবং কুলাউড়া ডিগ্রী কলেজ, মৌলভীবাজার এর প্রভাষক মোঃ মাহফুজুর রহমান।
এএন/০২