জৈন্তাপুর প্রতিনিধি
নভেম্বর ০৬, ২০২১
০৬:৫২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২১
০৬:৫২ অপরাহ্ন
সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যমে দিবসটি শুভ-সুচনা করেন। পরে সমবায় কর্মীরা উপজেলা পরিষদ প্রঙ্গনে র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। এছাড়া সমবায় দিবসে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।
আর কে/বি এন-০১