নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২১
০৭:২৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০৭:৩১ অপরাহ্ন
সিলেট নগরের ঐতিহ্যবাহি শেখঘাট জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার (১৬ অক্টোবর) বেলা ২ টায় তিনি মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, কাজ দেখে মনে হচ্ছে সিলেটের বৃহত্তম একটি মসজিদ হতে চলেছে এটি। মানুষের আবেগ আছে আল্লাহর ঘর মসজিদের জন্য রয়েছে। ৭ তলা বিশিষ্ট এই মসজিদে মানুষের নামাজের সু-ব্যবস্থা হবে। পাঠাগারও হবে বলে জেনেছি। মনে হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এই মসজিদ। এই কাজ যেন বাস্তবায়ন হয়, সেজন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
![]()
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিকান্দার আলী প্রমুখ।
আরসি-১৬