নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ৮৬টি করোনার নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আজ রবিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ৮৬টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
আরসি-১৬