বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের উপজেলা পয়েন্ট এলাকা থেকে ১৮২ পিছসহ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জয়নাল মাহমুদ (৩২) নামে ওই যুবককে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ। সে পৌরসভার ফতেপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর ওই যুবকের কাছ থেকে ১৮২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসসি/বিএ-০৭