আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৪, ২০২৬
০২:৫০ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২৬
০২:৫৩ অপরাহ্ন



আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল

আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল


আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনে রাজপথে নামবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট—এমন হুঁশিয়ারি দিয়েছেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদের আংশিক নয়; সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। ‘হ্যাঁ’ ভোটকে অগ্রাহ্য করে জনগণকে অপমান করেছে সরকার। তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। সংবিধান সংস্কার কমিশনে গিয়ে বিএনপি এক কথা বললেও এখন তারা ইউটার্ন নিয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন না বিরোধী দলের নেতারা।

প্রসঙ্গত, জাতীয় সংসদের বৈঠক আগামী ১৫ মার্চ রোববার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

জিসি / ০৪