২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৮, ২০২৬
০২:৩৫ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২৬
০২:৩৮ অপরাহ্ন



২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কৃচ্ছতা সাধনের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে।

তিনি বলেন, ‘ঈদের আগে কর্মীদের বেতন ভাতা পরিষদ করতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। ব্যাংকিং সেক্টরসহ সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকবে।

তিনি আরো বলেন, ‘মব এবং ক্রাইম আলাদা। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

জিসি / ০২