সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
০২:৫২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৬
০২:৫৪ অপরাহ্ন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মব করে অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এক সময় দেশে মব হয়েছে, শিক্ষার্থীরা অটোপাস নিয়েছে। এই সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ।’
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আছে, আমরা তা অ্যাড্রেস করবো। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না ‘
তিনি বলেন, ‘আমরা তাদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমরা আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে, পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে।’
তিনি জানান, দেশের শিক্ষা নিয়ে সরকারের যে ভিশন সে অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করবে শিক্ষা মন্ত্রণালয়।
এএফ/০২