সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬
১২:৪১ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৫, ২০২৬
১২:৪১ অপরাহ্ন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিয়েছেন। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শুরু হয়। চট্টগ্রাম ও আশেপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন, আমাদের বড় সুবিধা– দেশে তরুণদের সংখ্যা এখন অনেক বেশি। তা আগামী ১৫-২০ বছর থাকবে। এই ওয়ার্ক ফোর্সের সুবিধা আমরা পাব। তিনি বলেন, বললে অনেক কথা বলতে পারি– এ খারাপ, ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে সেগুলো নিরসনে কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশকে পরিচালনা করবেন তাদের কথা শুনতে চাই।
প্রথমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুভা তাসরিনকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। তিনি ‘আসসালামুআলাইকুম স্যার’ বলে বক্তব্য শুরু করলে তারেক রহমান তাকে একটু থামান। বলেন, ‘আপনি, আপনারা যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন, অথবা আমাকে…।’