ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২১, ২০২৬
০২:২১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৬
০২:২১ অপরাহ্ন



ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

এ বিষয়ে ডা. তাসনিম জারা বলেন, 'আমি গত কয়েকদিন যখন ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম। খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় অনেকের সঙ্গে আমার কথা হয়েছে।'

'প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন যে, নির্বাচনের মার্কাটা কী? আমাকে যদি সমর্থন করতে চান, তাহলে কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন। সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার একটা উত্তর আমরা পেয়েছি।'

তিনি বলেন, 'আমি নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই– স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।'

আরসি-০৬