বিএনপিপন্থী ৮ শিক্ষকের শাকসুর নির্বাচন কমিশন থেকে পদত্যাগ

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ১৯, ২০২৬
০২:৫২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৯, ২০২৬
০২:৫৮ অপরাহ্ন



বিএনপিপন্থী ৮ শিক্ষকের শাকসুর নির্বাচন কমিশন থেকে পদত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের একদিন আগে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী ৮ শিক্ষক। প্রশাসনের নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন পরিচালনায় অপারগতা প্রকাশ করে তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে দায়িত্ব পালন করছি না। আমরা আহ্বান জানাবো অন্যরাও যাতে দায়িত্ব পালন না করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রশাসনের আচরণে বিব্রতবোধ করছি। ভাইস  চ্যান্সেলরকেও জানিয়েছি এই পরিস্থিতিতে নির্বাচন করবে কি না। নির্বাচন পরিচালনায় হয়তো দুইশো শিক্ষক লাগবে। এখান থেকে আমাদের মতের সাথে একাত্মতা যারা পোষণ করে তারাও সরে আসবে।’

আরসি-০৭