নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৫
১২:২৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৫
১২:২৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।-ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শোক পালিত হবে। এ ছাড়া জানাজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পূর্বের সংবাদ- চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া |
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভাষণে।