শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীমঙ্গল প্রতিনিধি


ডিসেম্বর ১১, ২০২৫
০২:৩৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২৫
০২:৩৯ অপরাহ্ন



শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক ‘হারমোনি ফেস্টিভ্যাল’-কে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করা হয়।

এ অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনসহ স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যাল সংক্রান্ত প্রচারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।

এবার শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির সম্মিলন ‘Harmony Festival 2025’। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবকে কেন্দ্র করে শ্রীমঙ্গলজুড়ে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জাতিসত্তার নাচ, গান, পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সমন্বয়ে এই আয়োজন পরিণত হবে এক মহাসাংস্কৃতিক মিলনমেলায়—এমনটাই আশা আয়োজকদের।


এএফ/০২