নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২৩
০৬:০১ অপরাহ্ন
আপডেট : মে ০৩, ২০২৩
০৬:০৮ অপরাহ্ন
সিলেটে ছাত্রদলের মিছিল থেকে আটক হওয়া ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৪(০৫)২০২৩।
বুধবার (৩ মে) দুপুরে সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, আটককৃতদের পুলিশ এসল্ট ও নাশকতার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮) ও পারভেজ খান জুয়েল (৩৮)।
জানা যায়, বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর রিকাবিবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬ ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুই- এই ৮ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এসই/০৩