সিলেটে বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের শোকসভা ৮ মে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২৩
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২৩
০১:৫৫ পূর্বাহ্ন



সিলেটে বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের শোকসভা ৮ মে


প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের শোক সভা আগামী ৮ মে সোমবার সিলেটে অনুষ্ঠিত হবে। এ জন্য গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীকে আহবায়ক করে একটি শোক সভা কমিটি গঠন করা হয়েছে। 

আজ শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটায় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমুহের সভায় এ সিদ্ধান্ত হয়। পঙ্কজ ভট্টাচার্যের শোক সভা আয়োজনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া।  

ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ,  সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সম্পাদক ব্রজগোপাল, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি মো: সিকান্দর আলী, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, বাসদ বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন,  বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, ঐক্য ন্যাপ জেলা সদস্য ফজলুর রহমান,  গণতন্ত্রী পার্টি জেলা দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন। 

সভায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীকে আহবায়ক ও ঐক্য ন্যাপ সিলেট জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলকে সদস্য সচিব করে 'বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য শোক সভা কমিটি' গঠন করা হয়।  

সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৮ মে রোজ সোমবার সিলেটে প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের শোক সভায় আয়োজন করা হবে। সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বিকেল চারটায় অনুষ্ঠিতব্য শোক সভায় উপস্থিত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।


এএফ/০৪