কমেছে ব্রয়লারের দাম, উত্তাপ ছড়াচ্ছে সবজি

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৮, ২০২৩
০৯:০৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২৩
০১:৪৬ পূর্বাহ্ন



কমেছে ব্রয়লারের দাম, উত্তাপ ছড়াচ্ছে সবজি


ঈদের আগে বেড়েছিল ব্রয়লারের দাম। ২১০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি পৌঁছে গিয়েছিল ২৬০ থেকে ২৭০ টাকায়। গতকাল এই দামেই বিক্রি হয়েছে সিলেটের বিভিন্ন বাজারে। 

শুক্রবার (২৮ এপ্রিল) নগররের লালবাজারে বাজারভেদে কেজিতে ১০ টাকা কম দেখা ব্রয়লারের দাম। বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। বাজারে পাকিস্তানি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়।

এছাড়া বাজারে ৭৫০ টাকার কমে মিলছে না গরুর মাংস। 

বেড়েছে ডিমের দাম। ৪০ টাকা হালির ব্রয়লার মুরগি ডিম এখন বাজারে ৪৫ থেকে ৪৮ টাকা। 

ঈদের আগে আগে এক ধাপ ও সম্প্রতি আরও এক ধাপ বেড়েছে সবজির দাম। ২৫ টাকার আলু এখন বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ৩৫ টাকার পেঁয়াজ ৪০ টাকা। 

বাজারভেদে লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে। ঢেঁড়স ৮০ টাকা, করলা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা।

এছাড়া পটল ৬০ টাকা, ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি কচুরমুখীর জন্য। কাঁচা মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। 

সবজির বাজারে নতুন মুখ কাঁচা আম। কেজি ৫০ থেকে ৬০ টাকা।


এসই/০৩