জৈন্তাপুর উপজেলায় পাশের হার ৯৩%

জৈন্তাপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৯:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২২
০৯:১২ অপরাহ্ন



জৈন্তাপুর উপজেলায় পাশের হার ৯৩%

রবিবার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের সিলেটের জৈন্তাপুরে ১০টি প্রতিষ্ঠান থেকে এইচএসসি সমমান পরীক্ষায় ১ হাজার ৪ শত ৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১ হাজার ৩ শত ২৭ জন পাশ করেছে। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। উপজেলায় পাশের হার ৯৩%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ থেকে ৩২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪টি জিপিএ-৫ সহ ৩১০ জন , জৈন্তিয়া ডিগ্রি কলেজ থেকে ২৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৭৪ জন , জৈন্তাপুর তৈয়ব আলী কলেজ থেকে ১২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১টি জিপিএ-৫ সহ ৯৭ জন, হযরত শাহজালাল (রহ.) কলেজ থেকে  ৪০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩টি জিপিএ-৫ সহ ৩৭৪ জন, রাংপানি ক্যাপ্টেন রশিদ কলোজিয়াট স্কুল থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০ জন, জাফলং ভ্যালী স্কুল থেকে  ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪ টি জিপিএ-৫ সহ ১৮ জন, রমজান রূপজান বাঘেরখাল কলোজিয়াট স্কুল থেকে  ৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২টি জিপিএ-৫ সহ ৬০ জন, তৈয়ব আলী টেকনিক্যাল কলেজ থেকে  ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫৩ জন, জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩ জন ও খরিল নেজামুল উলুম আলীম মাদ্রাসা থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৭ জন পাশ করেছে। 

উপজেলায় ১৪ টি জিপিএ-৫ সহ জাফলং ভ্যালী স্কুল এবং জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।

আর কে/বি এন-০৪