শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় শাবি ভিসির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ১২, ২০২২
০১:০০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২২
০১:০১ পূর্বাহ্ন



শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় শাবি ভিসির দুঃখ প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৬ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ। ঘটনার ২৫ দিন পর দুঃখ প্রকাশ করলেন তিনি।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে ভিসি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি দুঃখ প্রকাশ করেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনুয়ারুল ইসলাম।

বৈঠক শেষে তিনি ফের বাসভবনে ফিরে যান। প্রায় এক মাস পর শাবিপ্রবির উপাচার্য বাসভবনের বাইরে এসেছিলেন।

এনএইচ/আরসি-১৭