মালনীছড়ার সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৬:৫৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৭:৩৬ পূর্বাহ্ন



মালনীছড়ার সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সিলেট নগরের উপকণ্ঠ মালনীছড়া এলাকার বিমানবন্দর সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম হাবিব বলে জানা গেছে। 

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের টহল দল লাশটি উদ্ধার করে। 

বিষয়টি সিলেট মিরর অনলাইনকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির। 

তিনি বলেন, আমাদের টহল দল সড়কে লাশ ও সিএনজির সামনে দুজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে থামে। তারাও লাশটি দেখে থামে বলে জিজ্ঞেস করলে জানান। লোকটির নাম ছাড়া আমরা এখন পর্যন্ত  কিছু জানতে পারিনি। মরদেহের শরীর দেখে মনে হয়েছে দুর্ঘটনাই ঘটেছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরসি-০৪