জৈন্তাপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৩, ২০২২
০২:২৪ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
০৬:৫৫ পূর্বাহ্ন
নিজপাট ইউপি'র নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন বজায় রাখতে প্রার্থীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্টিত ৷
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা বৈঠেক অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের সভাপতিত্বে উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল মো. আব্দুল করিম ৷
এছাড়া আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, সাধারন সদস্য ও সদস্যা বৃন্দরা উপস্থিত ছিলেন ৷
সহকারী পুলিশ সুপার বলেন, আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য নিজপাট ইউনয়েনর সুষ্ট নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত হবে ৷ সে ক্ষেত্রে পুলিশ আপনাদের সর্বোচ্ছ সহযোগিতা দিয়ে আসছে এবং দিয়ে যাবে ৷ কেন্দ্রে কোন প্রকার প্রভাব বিস্তার কিংবা কেন্দ্র দখল ব্যালেট বাক্স ছিনতাই সহ অপ্রিতাকর ঘটনা এড়ানোর জন্য সকল প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থকদের বিরত থাকার চেষ্টা করবেন ৷
তিনি আরও বলেন, আমরা চাই প্রচার প্রচারনায় আপনারা যে ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন তারই আলোকে ৭ ফেব্রুয়ারী নির্বাচনে তারই ধারাবাহিকতা বজায় রাখবেন ৷ কোনো ধরনের যে বা যাহারে কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ছাড় দেবে না আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ৷
ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, আপনারদের সার্বিক সহযোগিতায় অতিতের ন্যায় আমরা একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচন উপহার দিব ৷
আরকেএস/আরসি-১৩