ইকবাল চৌধুরীর মাগফিরাত কামনায় গোলাপগঞ্জে আ.লীগের দোয়া

গোলাপগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৩, ২০২২
০২:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
০২:১৩ পূর্বাহ্ন



ইকবাল চৌধুরীর মাগফিরাত কামনায় গোলাপগঞ্জে আ.লীগের দোয়া

গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে অ্যাডভোকেট ইকবাল চৌধুরীর মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

আজ বুধবার (২ ফেবুয়ারি) বাদ আছর গোলাপগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি রফিক আহমদ মাখন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, খায়রুল হক, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নিমার আলী, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, কৃষি বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, স্বাস্হ‍্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল হক, আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান, এম জেড আলম, সৈয়দ এহতেশাম, কারী তোফায়েল আহমেদ জিলু, জাফরান জামিল, রুহেল আহমদ রিপন, শফি চৌধুরী, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, তারেক আহমদ, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, সুমন আলী ।

উল্লেখ্য গত শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ইন্তেকাল করেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের তিন দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে এই খতমে কোরআন এর দোয়া মাহফিল অনুষ্টিত হয় । দোয়া পরিচালনা করেন হাফিজ মওলানা জামিল আহমদ।

এসময় পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর জন‍্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর শাফি চৌধুরী এলিম ।

আরসি-১২