শাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৩, ২০২২
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২২
০১:৪০ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল ট্রাক চাপায় মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন তারা।
এসময় ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি ও নিহত শিক্ষার্থীর ক্ষতি পূরণ দাবি করেন শিক্ষার্থীরা। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
এ সময় সুদীপ্ত ভাস্কর বলেন, গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের মত রাবি ক্যাম্পাসেও শিক্ষার্থীদের দমন করতে পুলিশ আনা হয়েছে। তবে একসময় পুলশ ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয়। এটি অত্যন্ত দুঃখজনক যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায় করতে চাইলে পুলিশ এনে তাদের দমন করার চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে এটি স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে, যে ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটলে শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য পুলিশ ডেকে আনা হয়। আমরা আর ক্যাম্পাসে অযতাচিতভাবে পুলিশ এলাও করবো না। আমরা রাবির শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করছি এবং হিমেলের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।
শাহরিয়ার আবেদীন বলেন, আমরা কোনো ক্যাম্পাসে স্থায়ী পুলিশ পাঁড়ি চাই না। যেসব ক্যাম্পাসে পুলিশ পাঁড়ি আছে তা অবিলম্বে তুলে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। এসময় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরসি-০৯