সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০১, ২০২২
০৬:৪২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২২
০৬:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি প্রয়াত অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী স্মরণে শোক সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সমিতির সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই শোকসভা ও দোয়া মাহফিলে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ।
আরসি-০৩