সোমবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২১
১০:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২১
১১:৫৫ অপরাহ্ন



সোমবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত কাজের জন্য সোমবার (৪ অক্টোবর) সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদু্যৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ -২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রবিবার (৩ অক্টোবর) শামছ-ই-আরেফিন বলেন, বিউবো-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দীন ফিডার বিভাজন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরের মীরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, টুলটিকর, কুশিঘাট, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানান তিনি।

বিএ-০৩