ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন : কানাইঘাটে শফিক চৌধুরী

কানাইঘাট প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২১
০১:১২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০১:১২ পূর্বাহ্ন



ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন : কানাইঘাটে শফিক চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আজ আমি কানাইঘাটে সামাজিক অনুষ্ঠানে এসেছি। পরবর্তীতে কানাইঘাটে আবারও আসব এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করব। সিলেটের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দলের পক্ষ থেকে আমরা ব্যাপক উদ্যোগ নিয়েছি। সামনে ইউনিয়ন নির্বাচনে যাতে করে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হতে পারেন, এ জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে। সেই সঙ্গে তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এদিন দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে কানাইঘাটে আসেন শফিকুর রহমান চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম জালাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামিম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেনের বাবার কবর জিয়ারত শেষে বিকেল ৫টায় উপজেলা সম্মেলনকক্ষে তাৎক্ষণিকভাবে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ ও আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ লোকমান হোসেন, সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মামুন রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামিম, শাহাব উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফসর উদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদ আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাবেক ছাত্রনেতা এম মামুন উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ আওয়ামী লী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এমআর/আরআর-০৫