নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য এবং দৈনিক কাজিরবাজারের সাবেক বার্তা সম্পাদক সাংবাদিক নাসির আহমদ খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাসির আহমদ খান ৩দিন আগে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। আজ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাসির আহমদ খানের জানাজা আগামীকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর কুয়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বিএ-০৩