বিশ্বনাথ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও 'নিখোঁজ' বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা বলেছেন, বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ছিলেন আবুল কালাম কছির। তিনি ছিলেন একজন আদর্শবান মানুষ। তার শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। তাকে অনুসরণ করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (২৯ সেপ্টেবর) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কছিরের শোকাহত পরিবারকে দেখতে গিয়ে দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমদ, বিএনপি নেতা শামীম আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তারেক আহমদ খজির, আব্দুর রব সরকার, সদস্য আলাল আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সেবুল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব এ কে রাজুসহ বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএ/আরআর-০৪