সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


মে ০১, ২০২১
১০:১৮ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
১০:১৮ অপরাহ্ন



সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিবস পালন

মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরে র‍্যালি করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার (১ মে) সকাল ১১ টায় সময় নগরের তালতলাস্থ জেলা কার্যালয়ের সামন থেকে র‍্যালি শুরু হয়ে পরে আবার কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইউসুফ জামিল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পারিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নরুল হুদা সালেহ, মহানগর কমিটির সহ-সভাপতি হারুন রশিদ মিয়া, জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. বশির মিয়া, নগর মহিলা কমিটির মেডিকেল আঞ্চলিক মিটির সভাপতি পারুল বেগম, শাহ পারনার থানা কমিটির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মুজিবুর, জেলা প্রচার সম্পাদক মো. আকিল হোসেন, জেলা চিনিয়র সদস্য মোজাম্মেল আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির নেতা মো. উবায়দুল হক, মো. রাজু, মোছা. রানু বেগম, মো. রাজু আহমদ, মো. মোবারক, ও মো. জিহাদ আহমদসহ আরও অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিশ্ব মহামারি করোনা ভাইসার মোকাবেলায় লকডাউনের কারণে সব থেকে বেশি খক্ষিগ্রস্ত হয়েছে হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী হকারসহ সকল শ্রেণি পেশার শ্রমিক শ্রমজীবি মেহনতী মানুষ। দেশব্যাপী প্রায় ৪০ লাখ হোটেল শ্রমিকরা গত এক মাস যাবত কর্মহীন বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হোটেল শ্রমিকদের বকেয়া পাওনা ও ঈদ বোনাসসহ পুরো মে মাসের বেতনের দাবি জানানো হয়।

আরসি-১১